মেয়রের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছের বিরুদ্ধে গত শুক্রবার রাতে কসবা থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পৌর শহরের খারপাড়া গ্রামের গেদু মিয়া বাদী হয়ে মেয়র, তাঁর ভাইসহ নয়জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মেয়র ও তাঁর লোকজন পূর্ববিরোধের জের ধরে ২৬ নভেম্বর পৌর এলাকার খারপাড়া গ্রামের গেদু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর করেছেন। এ সময় তাঁদের হামলায় গেদু মিয়ার মা জয়দুনের নেছাসহ কয়েকজন আহত হন। গেদু মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ অস্বীকার করেছেন মেয়র।