মেয়রের ভাইয়ের হাতে পৌর কর্মকর্তা ও কর্মচারী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ পৌরসভার মেয়র হাসমত আলী সিকদারের ছোট ভাই লিটন সিকদার পৌর কর্মকর্তা জাকারিয়া আলম (৩৬) ও কর্মচারী ইয়ামিন হোসেনকে (২৮) পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যার পর শহরের ব্যাংকপাড়ায় পৌর কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা জানান, বুধবার পৌরসভার পানি প্লান্টের একটি পুকুর থেকে মেয়রের ছোট ভাই লিটন সিকদার মাছ ধরতে গেলে মেয়রের নির্দেশেই তাঁকে মাছ ধরতে নিষেধ করা হয়। শুক্রবার সন্ধ্যায় লিটন সিকদারসহ সাত-আটজন তাঁদের লাঠিপেটা করে আহত করে।গোপালগঞ্জের পৌর মেয়র হাসমত আলী বলেন, ‘ঘটনার সময় লিটন সেখানে ছিল না। তবে কোনো ইন্ধন ছাড়া এ ঘটনা সে ঘটাতে পারে না।’