মেয়রের সঙ্গে ঠিকাদারদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ঠিকাদারেরা বকেয়া পাওনা পরিশোধ, গণখাতে ক্রয়বিধির বিভিন্ন শর্ত শিথিল করাসহ নানা সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।
গতকাল বুধবার দুপুরে করপোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সঙ্গে বৈঠক তাঁরা এসব দাবি তোলেন। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন ঠিকাদারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ঠিকাদারদের একটি সূত্র বলছে, সিটি করপোরেশনের কাছে তাদের বকেয়ার পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা।
করপোরেশনের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে প্রকৌশলী ও ঠিকাদারদের নিয়ে একটি যৌথ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন মেয়র। ওই কমিটিতে ঠিকাদারদের সমস্যা ও দাবি নিয়ে আলোচনা করার কথা বলেছেন মেয়র।