মেয়রের সঙ্গে শিক্ষার্থীদের অভিভাবকদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপর্ণা চরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে অভিভাবকদের একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেছে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং অনৈতিক কার্যকলাপে জড়িত শিক্ষকদের বহিষ্কার করাসহ ১০ দফা প্রস্তাব পেশ করেন।লিখিত প্রস্তাবে বলা হয়, এই বিদ্যালয়ে রসায়ন, পদার্থবিজ্ঞানসহ বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের অভাব রয়েছে, যার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার হার বাড়ছে। কিছু শিক্ষক শ্রেণীকক্ষে ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে প্রতিনিধিদলের সদস্যরা অভিযোগ করেন। এতে এসব শিশু-কিশোরের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিভাবকেরা মেয়রকে অভিযোগ করেন।