মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির ফরম পূরণের সময় দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে। ১০ নভেম্বর পর্যন্ত টেলিটকের মাধ্যমে ফরম পূরণ করা যাবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল ফরম পূরণের শেষ দিন ছিল। ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|