প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তিতে নিয়োজিত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ্ আলমগীরের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার। এ বিষয়ে গতকাল রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ৭ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হলো। চুক্তির মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে আগের শর্তগুলো অপরিবর্তিত রেখে আবারও চুক্তিপত্র সম্পাদন করতে হবে।