মেয়াদ বাড়ল মুখ্যসচিবের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদের মেয়াদ বাড়ল প্রায় ১১ মাস। তাঁকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।
আগামীকাল তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। এখন পিআরএল বাতিল করে ৭ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত তাঁকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো।
গত বছরের ফেব্রুয়ারিতে মুখ্যসচিব হিসেবে নিয়োগ পান মো. আবুল কালাম আজাদ। পদমর্যাদায় মুখ্যসচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমান।