মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) কেন্দ্রীয় সংসদের মেয়াদ গত ডিসেম্বরে উত্তীর্ণ হয়েছে। এর পরও সংশোধিত গঠনতন্ত্র ও কমিটির মেয়াদ সাধারণ সভার অনুমোদন ছাড়াই বিএমটিএ সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। এটি গঠনতন্ত্র পরিপন্থী বলে মনে করে বিএমটিএর গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) মনোনীত ‘হজরত-বিপ্লব’ পরিষদ। ওই পরিষদ মনে করে, মেয়াদোত্তীর্ণ কমিটি নানা ছলচাতুরীর মাধ্যমে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে নামকাওয়াস্তে প্রতিনিধি সভার মাধ্যমে কমিটির মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ মেডিকেল টেকনোলজিস্টরা এটি মেনে নেবেন না। পরিষদের নেতারা বিএমটিএর মনগড়া, স্বেচ্ছাচারিতামূলক ও মেডিকেল টেকনোলজিস্টদের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।