মেয়াদ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আজ শুক্রবার শেষ হচ্ছে। শনিবার থেকে জেলেরা মেঘনায় মাছ ধরতে পারবেন। ডিমওয়ালা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মেঘনার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জেলা মৎস্য অধিদপ্তর। মাছ ধরা বন্ধে ওই এলাকায় শতাধিক অভিযান চালিয়ে ২৩১ জেলেকে জেল-জরিমানা ও ৭০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।