মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে সংলাপ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা নয়, বরং অন্য শক্তিকে ক্ষমতায় আনাই ছিল বিএনপির উদ্দেশ্য—এ মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷ তিনি বলেন, তারা থাইল্যান্ডের মতো সামরিক শাসন চেয়েছিল৷ কিন্তু শেখ হাসিনা নির্বাচন করে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রেখেছেন৷
গতকাল শনিবার বেলা ১১টায় মুন্সিগঞ্জ শহরের বালুর মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য৷ ৫ জানুয়ািরর নির্বাচন পাঁচ বছরের জন্য হয়েছে৷ তাই এ সরকারের মেয়াদ শেষের আগে কোনো নির্বাচন সম্ভব নয়৷ তবে ৯০ দিন আগে নির্বাচন-প্রক্রিয়া নিয়ে সংলাপ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি৷
এদিকে সম্মেলনে দলের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, পৃথিবীর কোনো শক্তি নাই, আওয়ামী লীগকে এক ইঞ্চি পর্যন্ত নড়াতে পারবে৷’
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন৷