প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থিত জননী ফার্মেসীর মালিক সুবোধ চন্দ্র ঘোষকে গতকাল সোমবার ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই আদালতের নির্বাহী হাকিম ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেন জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।