মেয়াদোত্তীর্ণ ওষুধ পাল্টানোর সিদ্ধান্ত
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরিবারকল্যাণকেন্দ্র ও স্যাটেলাইট ক্লিনিকগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাল্টিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওষুধগুলো আলাদা করে রাখা হয়েছে। অচিরেই এগুলোর পরিবর্তে মানসমঞ্চত ওষুধ দেওয়া হবে বলে উপজেলা পরিবার-পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে। উপজেলার পরিবারকল্যাণকেন্দ্র ও স্যাটেলাইট ক্লিনিকগুলোতে গ্রামীণ মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় সরকারিভাবে মার্চ ও এপ্রিল মাসে ওষুধ পাঠানো হয়। এর মধ্যে এমোক্সিসিলিন, পেডিয়াট্রিক সিরাপ ও ক্লোরামফেনিকল ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ বলে অভিযোগ ওঠে। শিশুদের সর্দি, কাশি, জ্বর এবং বড়দের চোখের ভাইরাসজনিত অসুখের প্রতিষেধক হিসেবে ওই ওষুধগুলো চিকিৎসকেরা দিয়ে থাকেন। গত ২৪ মে প্রথম আলোয় ‘পরিবারকল্যাণ কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ!’ শিরনামে একটি সংবাদ প্রকাশ হয়।উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক জানান, ওই ওষুধগুলো সংশ্লিষ্ট কোম্পানি ফেরত নিয়ে মানসমঞ্চত ওষুধ দেবে বলে জানিয়েছে।