মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে গলাচিপায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে সুশান্ত রঞ্জন দাস (৪২) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। গলাচিপা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বেল্লাল হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। আদালত ওই দিনই গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।এ ব্যাপারে সুশান্ত রঞ্জন দাস মুঠোফানে প্রথম আলোকে বলেন, ‘বেল্লাল হোসেন আমার ফার্মেসি থেকে কখনোই কোনো ওষুধ কিনেননি। একটি মহলের উসকানিতে আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে তিনি এ অভিযোগ তুলেছেন।’