মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও সরবরাহের অপরাধে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের সিও বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত ফুটপাতে দোকান বসানো, বেকারির মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও কনফেকশনারির মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহের অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের নেতৃত্বে আদালত এ অভিযান চালান।সিও বাসস্ট্যান্ডে ফুটপাত দখল করে লিচু বিক্রি ও ভ্যারাইটি স্টোরের মালামাল রাখার অভিযোগে পাঁচ হাজার টাকা, ঐশ্বর্য বেকারির দোকান ও মা কনফেকশনারির দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে ১৫ হাজার টাকা এবং শ্যামলী কনফেকশনারির তৈরি মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদসহ পুলিশ সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত ওই সব মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করে ড্রেনে ফেলে দেন।