মেয়েকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল মজিদ গতকাল এ রায় দেন। রায়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, ওই ব্যক্তি ২০১০ সালের ১৪ অক্টোবর রাতে তাঁর নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণ করেন। এ সময় তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। ঘটনার ছয় দিন পর ২০ অক্টোবর ওই ব্যক্তির স্ত্রী দেলদুয়ার থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন।