মেয়েকে নিয়ে বাসায় ফিরলেন রবিউলের স্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মের এক সপ্তাহ পর নবজাতক মেয়েকে নিয়ে বাসায় ফিরেছেন রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা। সাভারের রেডিও কলোনিতে গত শনিবার সন্ধ্যায় তিনি নিজেদের ভাড়া বাসায় ওঠেন।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় গত ১ জুলাই রাতে জঙ্গিদের হামলার সময় গুলিতে নিহত হন রবিউল করিম। এর এক মাস পর গত ৩১ জুলাই রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম হয় তাঁর মেয়ের।