মেয়েকে বাঁচাতে প্রাণ হারালেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ে ও ভাশুরের পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফিরোজা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলার মেঘু মোল্লার কান্দি গ্রামে। ভাসানচর ইউপির চেয়ারম্যান মাঈনুদ্দীন মোল্লা জানান, ফিরোজা বেগমের টিনের ঘরটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। ওই ঘরের বেড়ায় হেলান দিলে ফিরোজার মেয়ে হোসনা (১৪) ও ভাশুরের পুত্রবধূ রাহিমা বেগম (২২) বিদ্যুৎ স্পৃষ্ট হন।তাঁদের বাঁচাতে মিটারসংলগ্ন বিদ্যুতের তার খালি হাতে ছেঁড়ার চেষ্টাকালে ফিরোজা বিদ্যুৎ স্পৃষ্ট হন। সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। তবে বেঁচে যান রাহিমা ও হোসনা।