মেয়েকে বিয়ে না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার উত্তর কোদালপুর গ্রামে গতকাল বুধবার এক যুবক এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন। এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।পুলিশ বলছে, ওই যুবক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। নিহত ওই নারীর মেয়েকে তাঁর কাছে বিয়ে না দেওয়ায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, উপজেলার উত্তর কোদালপুর গ্রামের সুপারি ব্যবসায়ী কামাল হোসেন সরদারের সঙ্গে চাঁদপুরের হাইমচর উপজেলার নবকান্দি গ্রামের মাহা মীরের ব্যবসায়িক সম্পর্ক আছে। এই সম্পর্কের সূত্র ধরে মাহা মীরের ছেলে রাসেল মীর (২৮) প্রায়ই কামাল সরদারের বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে কামাল সরদারের বিদ্যালয় পড়ুয়া মেয়েকে (১৪) বিয়ের প্রস্তাব দেন রাসেল। কিন্তু তাতে রাজি হননি কামাল হোসেন ও তাঁর স্ত্রী মরিয়ম (৩৫)। এ অবস্থায় গত বছরের ১০ নভেম্বর তড়িঘড়ি করে জাজিরা উপজেলার নাওডোবা গ্রামে মেয়ের বিয়ে দিয়ে দেন কামাল দম্পতি। এতে ক্ষিপ্ত হন রাসেল। তিনি কামালের পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন।ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, রাসেল গতকাল বেলা ১১টার দিকে কামাল সরদারের বাড়িতে আসেন। এ সময় কামালের স্ত্রী মরিয়মকে একা পেয়ে তিনি ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মরিয়মের মৃত্যু হয়। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে রাসেলকে আটক করে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।