মেয়েকে হত্যায় মায়ের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মেয়েকে হত্যার দায়ে মা’কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামির নাম রোকেয়া বেগম। গতকাল রোববার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এই রায় দেন।

সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৩ সালের ২ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাহমুদাবাদ এলাকায় কথা-কাটাকাটির জেরে সৎ মেয়ে নাছির আক্তারকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে তাঁর স্ত্রী রোকেয়াকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০০৪ সালের ২১ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। জামিনে গিয়ে আসামি রোকেয়া এত দিন আদালতে হাজির থাকলেও রোববার রায় ঘোষণার দিন থেকে পলাতক রয়েছেন।