মেয়েটি জানে না বাড়ি কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিক প্রতিবন্ধী এক কিশোরী (১৫) পাওয়া গেছে। বছরখানেক আগে সে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরে আসে। এরপর থেকে সে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান করে।দুই মাস আগে ভেড়ামারার মধ্যবাজারে এলে ব্যবসায়ী মিজানুর রহমান মেয়েটিকে বাসায় নিয়ে যান। পরিচয় জানতে চাইলে সে তার নাম মসুমালা, মায়ের নাম মাজেদা ও বাবার নাম শাহজামাল প্রপেসার (প্রফেসর) বলে জানায়। সে তার বাড়ির ঠিকানা জানাতে পারেনি। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা পাঁচ ফুট। রূপাঞ্জলি হল মধ্যবাজার কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জানান, কমিটির পক্ষ থেকে প্রতি সপ্তাহে মসুমালার যাবতীয় খরচ দেওয়া হচ্ছে। তার চিকিৎসাও করা হয়েছে। তার স্বজনদের ০১৯২২৩৭৫৩৩৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।