মেয়েটিকে ছুরি মারার পর আত্মহত্যার চেষ্টা ছেলেটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালিয়ে বিয়ে করতে রাজি হচ্ছিল না স্কুলছাত্রীটি। তাই মেয়েটির পেটে ছুরি মেরে পরে আত্মহত্যার চেষ্টা করেছে এক তরুণ। গতকাল সোমবার সকালে রাজধানীর নিমতলীতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনই এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছেলেটিকে পাহারায় রেখেছে পুলিশ।স্বজনেরা জানান, তারের কারখানার শ্রমিক সাইদুর রহমান ৬৯/১ নবাবকাটরার বাড়ির নিচতলার মেসে থাকে। ওই বাড়িরই দোতলায় পরিবারের সঙ্গে থাকে স্থানীয় নবাবকাটরা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার।ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শারমিন প্রথম আলোকে জানায়, বেশ কয়েক দিন ধরেই সাইদুর তার পেছনে ঘুরঘুর করছিল। রমজান মাসে সে একাধিকবার প্রেম নিবেদন করে। জবাবে শারমিন তার মায়ের সঙ্গে কথা বলতে বলে সাইদুরকে। সাইদুরের বন্ধু ও সহকর্মী মোস্তফা কামাল জানান, আট মাস ধরে তাদের মধ্যে প্রেম চলছিল। গতকাল সকালে শারমিনের বাসায় গিয়ে তাকে নিয়ে পালাতে চায় সাইদুর। শারমিন এ প্রস্তাবে রাজি না হওয়ায় সাইদুর এ কাণ্ড ঘটায়।আহত শারমিন আরও জানায়, গতকাল সকালে সে যখন স্কুলে যেতে তৈরি হচ্ছিল, তখন হঠাৎ বাসায় ঢোকে সাইদুর। তাঁর সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে সে উত্তেজিত হয়ে পকেট থেকে ছুরি বের করে। প্রথমে সে নিজের হাত কেটে ভয় দেখায় শারমিনকে। এর পরও শারমিন রাজি না হওয়ায় তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় সাইদুর। এরপর সে নিজের পেটে নিজেই ছুরি মারে।শারমিনের বাবা আবদুল জলিল সিএনজি গাড়ির চালক। তারা তিন ভাইবোন। বংশাল থানার উপপরিদর্শক জাহিদ হোসেন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, প্রেম বা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটিয়েছে সাইদুর। তবে দুজন সুস্থ হওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।