মেয়েটির মুখ-শরীর ঝলসে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানার একরামপুর গ্রামের পোশাকশ্রমিক আলী আকবরের মেয়ে অনিকা (৭)। গত ৩১ ডিসেম্বর দুর্ঘটনাবশত আগুনে পুড়ে মেয়েটির মুখ ও শরীর ঝলসে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা হয়েছে। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা ছাড়াই সে বাড়িতে রয়েছে। চিকিৎসকেরা বলেছেন, মেয়েটির পোড়া মুখ আগের অবস্থায় ফিরিয়ে আনতে কসমেটিকস সার্জারি করতে হবে। এ জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা অনিকার অসহায় মা-বাবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় মেয়েটির বাবা হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শফিকুল ইসলাম, হিসাব নং ১৯১.১০১.৬৪৭৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। যোগাযোগ: ০১৯৪৭৫৬০১৪৮। বিজ্ঞপ্তি।