মেয়েদের উত্ত্যক্ত করায় তিনজনকে গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনজন মেয়ে নছিমনে (শ্যালো ইঞ্জিনচালিত যান) করে গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলযোগে তাঁদের পিছু নেন তিন তরুণ। পথে তাঁরা তাঁদের শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েদের চিৎকারে এলাকাবাসী এসে তাঁদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। ঘটনাটি ঘটে পাবনার ভাঙ্গুড়া উপজেলার চাটমোহর-ভাঙ্গুড়া সড়কে। আটক তিন তরুণ হলেন: চাটমোহর উপজেলা সদরের আফ্রাতপাড়া মহল্লার ফয়সাল আহম্মেদ (১৮), বালুচর মহল্লার মামুন হোসেন (১৭) ও কাজীপাড়া মহল্লার সুজন হোসেন (১৯)।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একজন অভিভাবক বাদী হয়ে মামলা করেছেন। গতকাল শনিবার সকালে তিন তরুণকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।