মেয়েদের বাল্যবিবাহের হারে শীর্ষে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ১৫ বছর বয়স হওয়ার আগেই ৩৯ শতাংশ এবং ১৮ বছরের মধ্যে ৭৪ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে। বাংলাদেশে বাল্যবিবাহের গড় হার ৬৫ শতাংশ। ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের এই হার বিশ্বে সর্বোচ্চ। এই বিবেচনায় বাল্যবিবাহের হারে শীর্ষে রয়েছে বাংলাদেশ।
গতকাল দুপুরে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় ২০১৪ সালে প্রকাশিত ইউনিসেফের প্রতিবেদনের উল্লেখ করে আয়োজকেরা এসব তথ্য জানান। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪-এ মেয়েদের বিয়ের বয়স ১৮ বহাল রাখার দাবিতে সিলেটের ‘যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক’ এ সভার আয়োজন করে। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এক দশক ধরে বাংলাদেশে ৬৬ শতাংশ ক্ষেত্রে ১৯ বছর বয়সের আগেই বাল্যবিবাহের শিকার নারীরা গর্ভবতী হচ্ছেন। এই বয়সসীমায় মা হওয়া ৩০ শতাংশ নারী ও ৪১ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে।
সভায় বক্তারা বলেন, বিয়ের বয়স কমিয়ে আনার বিষয়টি সরকারের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত।