মেয়েদের বিয়ের ন্যূনতম বর্তমান বয়স বহালের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বিয়ের ন্যূনতম বর্তমান বয়স বহাল রাখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে দ্য ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করার সরকারি পর্যায়ের চিন্তার বিষয়টি এনজিও মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। এই চিন্তার বাস্তবায়ন করা হলে তা বাল্যবিবাহ রোধের পরিবর্তে প্রচলনেরই শামিল হবে। এই স্ববিরোধী পদক্ষেপ সরকারের ঘোষিত নারী নীতিমালার বাস্তবায়ন মারাত্মক ব্যাহত করবে। বিবৃতিতে বলা হয়, বিয়ের বয়স কমিয়ে আনা হলে অসহায় মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা, সৃজনশীল চর্চা, ক্ষমতায়ন ও ব্যক্তিত্ব গঠন বাধাগ্রস্ত হবে এবং তাদের মানবিক অধিকার লঙ্ঘিত হবে। বিজ্ঞপ্তি।