মেয়ের জন্য প্রচারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে সাহিদা আকতার আঙুর প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাহিদার অন্য চার প্রতিদ্বন্দ্বী মাইকে রেকর্ড বাজিয়ে প্রচারণা চালাচ্ছেন। সাহিদার বাবা জিন্নাত আলী মাইক হাতে নিজেই মেয়ের জন্য ভোট চাচ্ছেন। গতকাল সাহিদা বলেন, ‘পরিবারের সামর্থ্য নেই। তাই বাবা নিজেই মাইকে প্রচারণা চালাচ্ছেন।’ l