মেয়ের নিরাপত্তা না পেয়ে বাড়িছাড়া একটি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের নিরাপত্তার জন্য থানায় যাচ্ছিলেন। পথে সন্ত্রাসীরা বাবাকে পিটিয়ে বাড়ি ফেরত পাঠায়। হুমকি দেয়, মামলা করলে সবাইকে মারধর করা হবে। এ অবস্থায় পরিবারের সদস্যদের সম্মান বাঁচাতে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাবা তোফাজ্জেল হোসেন।তোফাজ্জেল হোসেন বাড়ি নির্মাণ করে বসবাস করেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের নদীপাড়ায়। তিনি জানান, তাঁর ১২ বছর বয়সের একমাত্র মেয়ে কালীগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের বৈশাখী মেলা থেকে ফেরার পথে এলাকার এক বখাটে তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে।তোফাজ্জেল হোসেন জানান, এ ঘটনার পর রাত আটটার দিকে তিনি থানায় যাচ্ছিলেন। পথে ওই বখাটের বড় ভাই তাঁকে এলোপাতাড়ি মারধর করে।এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলতে গেলে কেউ মুখ খুলতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা খারাপ প্রকৃতির। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা জানান, এরই মধ্যে ঘটনাটি তিনি শুনেছেন। দ্রুত আইনিব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।