মেয়ের বিয়ের দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের সব আয়োজন শেষ। সারা বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কয়েক ঘণ্টা পর বরযাত্রী আসবে। হঠাৎ করে ঘটে গেল এক দুর্ঘটনা। কনের বাবা বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এতে বিয়েবাড়ির সব আনন্দ শোকে পরিণত হলো।গত রোববার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার মণিকোঠা বাজার এলাকার মোলামের ডাঙ্গি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আক্কাস আলী (৪২)। রোববার তাঁর কন্যা আঁখির (১৮) বিয়ে হওয়ার কথা ছিল মাতব্বরেরকান্দি গ্রামের সিরাজ মোল্লার সঙ্গে। এলাকাবাসী জানান, রোববার দুপুরে বরযাত্রীদের আসার কথা ছিল। তাদের বসার জন্য মূল ঘরের পাশে আলাদা প্যান্ডেল করা হয়েছিল। ওই প্যান্ডেলে রোববার সকালে বিদ্যুৎসংযোগ দেওয়ার জন্য তার ঠিক করতে গিয়েছিলেন আক্কাস আলী। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।