মেয়েরা এগিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে। রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা জানান, উপজেলার ৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় হাজার ৬৭ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাঁচ হাজার ৮২০ জন পাস করেছে। তাদের মধ্যে ছেলে দুই হাজার ৪৯৯ জন ও মেয়ে তিন হাজার ৩২১ জন। ২১৭ জন ছেলে ও ২৪৭ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।