মৈত্রী এক্সপ্রেসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে গত রোববার বিকেলে আগুন লাগে। তবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেনটি ওই দিন সকালে ঢাকা থেকে কলকাতা যাচ্ছিল। দর্শনা ও গেদে স্টেশনে অভিবাসন ও শুল্ক দপ্তরের কাজ শেষ হওয়ার পর ট্রেনটি দুপুরে কলকাতা স্টেশনের উদ্দেশে রওনা হয়। কাঁকিনাড়া স্টেশনের কাছে পৌঁছালে যাত্রীরা হঠাৎ ট্রেনে আগুনের ধোঁয়া দেখতে পান। পরে চালক ট্রেনটি ওই স্টেশনে থামিয়ে দেন। তখন দেখা যায়, ট্রেনের খাবারের কামরা থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। আগুন নেভানোর পর ২০ মিনিট দেরিতে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।