মৈত্রী এক্সপ্রেসের বহরে আরেকটি ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কলকাতা পথে মৈত্রী এক্সপ্রেসের বহরে নতুন একটি ট্রেন যুক্ত হয়েছে। গতকাল শুক্রবার নতুন ট্রেনটি কলকাতা থেকে ঢাকায় আসে। এটি আজ শনিবার যাত্রী নিয়ে ঢাকা থেকে কলকাতায় ফিরে যাবে।
৪৫৯ আসনের ট্রেনটি গতকাল বেলা ১১টা ৩৫ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে পৌঁছায়। এ নিয়ে মৈত্রী এক্সপ্রেসে ট্রেনের সংখ্যা চার। এখন থেকে সপ্তাহে তিন দিনের পরিবর্তে চার দিন ঢাকা-কলকাতা পথে ট্রেন চলবে। দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর মো. লিয়াকত আলী বলেন, নতুন ট্রেন চালুর পর এখন থেকে সপ্তাহে প্রতি রবি, বুধ, শুক্র ও শনিবার ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ট্রেন ছাড়বে। এ ছাড়া প্রতি সোম, মঙ্গল, শুক্র ও শনিবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছেড়ে আসবে। নির্ধারিত দিনে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮টা ১০ মিনিটে ট্রেন ছাড়বে। অন্যদিকে, ভারতে কলকাতার চিতপুর স্টেশন থেকে ট্রেন ছাড়বে স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে।
নতুন ট্রেনের চালক রমেশ রোজারিও প্রথম আলোকে বলেন, কলকাতার চিতপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু টেলিকনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।