মৈত্রী ট্রেনে যাত্রী বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগদানের পর এই প্রথম তারিক এ করিম গতকাল সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় মহাকরণে এই সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। আলোচনায় ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনের যাত্রী কমে যাওয়ার প্রসঙ্গ স্থান পায়। মৈত্রী ট্রেনের যাত্রী বাড়াতে দুই দেশের সীমান্তে অভিবাসন ও শুল্কসংক্রান্ত কাজে সময় যাতে আরও কমানো যায়, এ ব্যাপারে আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মহাকরণে অপেক্ষমাণ সাংবাদিকদের হাইকমিশনার বলেন, মৈত্রী ট্রেনের যাত্রীদের যাত্রা আরও যাতে স্বচ্ছন্দ এবং সীমান্তে অল্প সময়ের মধ্যে অভিবাসন ও শুল্কসংক্রান্ত কাজ সম্পন্ন করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে।