মৈত্রীর দুই বছর পূর্তিতে লাল গোলাপ শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-ভারতের ‘মৈত্রী’ ট্রেন চালুর দুই বছর পূর্তি হচ্ছে আজ বুধবার পয়লা বৈশাখ। এ উপলক্ষে কলকাতা থেকে আসা মৈত্রী ট্রেনের যাত্রীদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাবে রেলওয়ে কর্তৃপক্ষ। দর্শনার স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২০০৮ সালের ১৪ এপ্রিল অর্থাৎ বাংলা ১৪১৫ সনের পয়লা বৈশাখ ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী ট্রেন চালু হয়।