প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক মো. আক্কাস হোসেন (৪৯) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার থানাপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর থানাপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পাটগ্রাম পৌরসভার রসুলপীর মাজার কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।