প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. আবদুল বারী সরদার গত ১১ এপ্রিল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে লাইফ সাপোর্টে রয়েছেন। প্রতিদিন প্রায় ৭০ হাজার টাকা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁর ছেলে পুলিশের এসআই জুলফিকার হোসেন। তাই বাবার চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন এসআই জুলফিকার। সাহায্য পাঠানোর ঠিকানা: এস এম জুলফিকার হোসেন, অ্যাকাউন্ট নম্বর ১১৭.১৫১.৭২২৬৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা, ঢাকা। বিকাশ নম্বর ০১৭৪৭৩৩২৭৫৬।