প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের, বীর বিক্রম (৮৪) শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, ছয় মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।