মো. আসাদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার ভোরে পৌর শহরের রাঙামাটিতে নিজের বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আসাদুজ্জামান স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আসাদুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক প্রকাশ করেছেন। গতকাল বাদ আসর নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জানাজা শেষে রাঙামাটিতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
আসাদুজ্জামান দুই বার জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন। গত ২৮ ডিসেম্বরের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন তিনি।