মো. ইমাম উদ্দিন ব্লাড ক্যানসারে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রাম-গড় উপজেলার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মো. ইমাম উদ্দিন (১১) ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, দীর্ঘদিন ধরে চিকিৎসা চালালে ইমাম সুস্থ হয়ে আবার স্কুলে ফিরতে পারবে। কিন্তু এ চিকিৎসায় যে পরিমাণ টাকা দরকার, তা তার দিনমজুর বাবা মো. শাহিনের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সন্তানের জীবন বাঁচাতে তিনি হূদয়বান মানুষের সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সানু মিয়া, সঞ্চয়ী হিসাব নম্বর ৭৭৭৯, সোনালী ব্যাংক, রামগড় শাখা। মুঠোফান: ০১৫৫৭৬৬৩০৮৮ (অনুরোধে)। বিজ্ঞপ্তি।