মো. চাঁদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার শ্রীদাস খালী গ্রামের বাসিন্দা মো. চাঁদ আলী মেরুদণ্ডের জটিল অসুখে আক্রান্ত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করতে হবে। চাঁদ আলী বলেন, তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা। এই বিপুল অঙ্কের অর্থ কীভাবে জোগাড় হবে, তা ভেবে দিশেহারা পরিবার। তাই সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাঁর চিকিৎসায় এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. চাঁদ আলী, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪১০০৬৯৩, সোনালী ব্যাংক, বুয়েট শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি