এনজিও আশার যুগ্ম উপপরিচালক মো. জহিরুল ইসলাম চৌধুরী (৫৬) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল শনিবার সকালে আশা ভবনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে। জহিরুল ইসলাম প্রায় ৩০ বছর ধরে আশার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।
আবদুস সাত্তার
সমাজসেবক ও সংগঠক আবদুস ছাত্তার মোল্লা (৮০) গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদ আসর শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে জানাজা শেষে রাজবাড়ী পৌরসভার চর লক্ষ্মীপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মরহুম আবদুস ছাত্তার মোল্লা পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ভলেন্টারি পরিবার কল্যাণ অ্যাসোসিয়েশনের (ভিপিকেএ) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজবাড়ী প্রতিনিধি।