মো. জাহিদ হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশায় নিরাপত্তাপ্রহরী মো. জাহিদ হাসান (২৫) জটিল বুলেন বেরি সিনড্রোম রোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটের বেড নম্বর ১০, ওয়ার্ড নম্বর ৫/বি, ব্লক ৫১৩-এ চিকিৎসাধীন আছেন। গত কয়েক দিনে তাঁর পায়ের পাতা থেকে হাঁটুর ওপর পর্যন্ত প্যারালাইজড হয়ে গেছে। চিকিৎসা না হলে এক সপ্তাহের মধ্যে মাথা পর্যন্ত প্যারালাইজড হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হতদরিদ্র এই যুবকের চিকিৎসায় কমপক্ষে আট লাখ টাকা প্রয়োজন। কিন্তু এ অর্থ জোগাড় করার মতো সামর্থ্য তাঁর পরিবারের নেই। এই অবস্থায় সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: কামরুল করিম, সঞ্চয়ী হিসাব ০৩৭১১২০০৯৬৭১৯, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, মোহাম্মদপুর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।