প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. ফরিদ আহম্মদ (৫০) পাঁচ বছর ধরে কিডনি সমস্যায় ভুগছেন। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক মাসুম কামালের অধীনে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাঁর তিন মেয়ের লেখাপড়া বন্ধের উপক্রম। তিনি নিজেও যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত। এমতাবস্থায়, তাঁর জীবন বাঁচাতে পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: ফরিদ আহম্মদ, সঞ্চয়ী হিসাব নম্বর ০০০০১০০০৫৮৮৫১, অগ্রণী ব্যাংক, আইসিডিডিআরবি শাখা, মহাখালী, ঢাকা। বিজ্ঞপ্তি।