প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিণ বিঘা গ্রামের ট্রাকচালক মো. ফারুক হোসেন খাদ্যনালি ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর চিকিৎসায় ১২ লাখ টাকা প্রয়োজন। এই খরচ বহন করা তাঁর ও পরিবারের পক্ষে সম্ভব নয়। আর স্বামী-স্ত্রী ও তিন মেয়ের সংসারের তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই চিকিৎসার খরচের জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের দানশীল ও বিত্তবান মানুষের কাছে সাহায্য চাওয়া হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ফারুক হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-৭২৬৬, সোনালী ব্যাংক, কাঞ্চনপুর শাখা, রামগঞ্জ, লক্ষ্মীপুর। বিজ্ঞপ্তি।