প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. বাদশা মিয়া (৬৩) গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৯ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার সাধুরবাজার খোজারখলা জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং তেতলী ইউনিয়নের বদিকোনায় নিজ বাড়িতে দ্বিতীয় জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ-হোসনাবাদের সম্মুখযুদ্ধে তিনি পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে গুরুতর আহত হন। চিকিৎসার পর সুস্থ হয়ে আবার যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।