মো. মাশরাফি জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মো. মাশরাফি জামান (১৩) দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকেরা দ্রুত অস্থিমজ্জা প্রতিস্থাপন করার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন। এ জন্য খরচ হবে প্রায় ৬০ লাখ টাকা। এ চিকিৎসাব্যয় মেটানো তার পরিবারের পক্ষে অসম্ভব। তাই মেধাবী সন্তানটিকে বাঁচাতে দানশীল ও হৃদয়বান ব্যক্তি এবং দাতা সংস্থাগুলোর প্রতি সহায়তার আবেদন জানিয়েছেন মমতাময়ী মা মাহমুদা জামান। সাহায্য পাঠানোর ঠিকানা: মাহমুদা জামান, হিসাব নম্বর ০০২৮-০৩১.০০২.৬৬১৮, ট্রাস্ট ব্যাংক, মিরপুর শাখা। বিকাশ নম্বর: ০১৭১৭৬০৪০২০ ব্যক্তিগত (বাবা)। বিজ্ঞপ্তি।