মো. মাসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াই-হাজার উপজেলার দাসিরদিয়া গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে মো. মাসুম (১৫) গত ১০ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছে। সে ওই দিন তার নানার বাড়ি একই উপজেলার দয়াকান্দা কান্দাপাড়া থেকে সকাল আটটার দিকে ডোমারচর বাজারে যায়। এরপর সে আর ফিরে আসেনি। মাসুমের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক চার ফুট পাঁচ ইঞ্চি। তার পরনে চেক লুঙ্গি ও কালো রঙের সুয়েটার ছিল। এ ব্যাপারে আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ তার খোঁজ পেলে ০১৯২১০৮২৫৫৭ ও ০১১৯০৯১৪০৭২ ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে তার পরিবার। বিজ্ঞপ্তি।