প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. মুনছুর পাটোয়ারী দুরারোগ্য গুলেনবারি সিনড্রোম রোগে আক্রান্ত। তিনি বর্তমানে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসা বাবদ দৈনিক প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। মুনছুর একজন দরিদ্র কর্মচারী। তাঁর পরিবারের এই বিপুল অর্থ ব্যয় করার সামর্থ্য নেই। অর্থের অভাবে তিনি এখন মৃত্যুপথযাত্রী। এ অবস্থায় সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে অনুরোধ জানানো হয়েছে মুনছুরের জীবন রক্ষায় সাহায্য করার জন্য। সাহায্য পাঠানোর ঠিকানা: কাজী পয়গাম, ব্যাংক হিসাব নম্বর: ৩৪০৯৩৮১৬, সোনালী ব্যাংক লি., সুপ্রিম কোর্ট শাখা। বিজ্ঞপ্তি।