প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলিতে প্রথম আলো পত্রিকার এজেন্ট মো. মোজাম্মেল হক (৩২) গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩-৪ মাস ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকালে বাংলাহিলি কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।