প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়-২ আসনের সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোজাহার হোসেন (৭২) গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয় এবং দুপুরে তাঁর নিজ এলাকা সাকোয়ায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।