মো. মোশাররফ হোসেন এপিএফএইচআরএম-এর প্রেসিডেন্ট নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (এপিএফএইচআরএম) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন। গত ১৩ অক্টোবর চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত এপিএফএইচআরএমের সভায় অনুষ্ঠিত নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে মো. মোশাররফ হোসেন গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হন। এপিএফএইচআরএম বিশ্বের সব মানবসম্পদ সংস্থার (ডব্লিওএফপিএমএ) প্রতিনিধিত্ব করে। বিজ্ঞপ্তি।